বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

যে দেশ স্যাংশন দেবে তাদের থেকে কিছুই কিনব না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় বিশ্ব ব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬০তম কনভেনশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারপ্রধান বলেন, যে কোনো দেশ এসে বিশাল অংকের টাকা দিয়ে কোনো প্রকল্প করতে বললে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং সেটা আমি করবও না। কারণ, আমাদের দেশের জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাই করব। এক সময় মিলিটারি শাসকদের সময় প্রচলিত ছিল যে, নিজের দেশের বড় অংকের টাকা দিয়ে প্রজেক্ট বানিয়ে সেই টাকা পরের কাছে তুলে দিয়ে তাদের কাছ থেকে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেব আরেকজনের হাতে। তার কাছ থেকে কমিশন খাব, ঘুষ খাব- এই ধরনের মানসিকতা কেন থাকবে! এটা আত্মহননের শামিল। বরং, একটা টাকা বাঁচাতে পারি কিনা, সে চেষ্টাই করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি আরেকটি সিদ্ধান্ত নিতে বলেছি। স্যাংশন দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যাদের দিয়ে সন্ত্রাস দমন করি তাদের উপর দেওয়া হচ্ছে স্যাংশন! আমি বলে দিয়েছি, সে দেশ স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে তাদের কাছ থেকে আমি কিছুই কিনব না। আমি আর কী করব! বাবা-মা-ভাইবোন সবাইকে মেরে ফেলেছে। আমার তো হারানোর কিছু নেই। আমার দেশটিকে আমি এগিয়ে নিতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit