ডেস্ক নিউজ : সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ২৩৯ জন বাংলাদেশি প্রবাসী। আজ শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা নাগাদ তারা দেশে ফেরেন। দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের জেদ্দা অভিমুখী জাহাজে সেখানে পাঠানো হয়। সেখানে, বাংলাদেশ দূতাবাস তাদের খাওয়া-দাওয়া আশ্রয়ের ব্যবস্থা করে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এ ঘটনায় হামলার শিকার হয় সে দেশে বাংলাদেশের দূতাবাসও। এ ছাড়া বহু হতাহতের ঘটনা ঘটে। সুদানে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করে। যাদের সবাইকেই ধাপে-ধাপে ফিরিয়ে আনা হবে বলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছ।
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/দুপুর ১২:২৪