বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ল জয়সওয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৫১ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করে লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন তিনি। রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। প্রথম ওভারেই কলকাতার অধিনায়ক নীতীশ রানাকে দু’টি ছক্কা এবং তিনটি চার মারেন। প্রথম ৬ বলে করেন ২৬ রান।

তারপরেও তাকে থামাতে পারেননি কলকাতার বোলাররা। ১৩ বলে ৫০ রান পূর্ণ করতে যশস্বী মারলেন ছয়টি চার এবং তিনটি ছয়। শেষ পর্যন্ত ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। এর আগে আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার নজির ছিল রাহুল এবং কামিন্সের। তারা ১৪ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন। তাদের থেকে এক বল কম খেলেই ইডেনে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন যশস্বী।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৩,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit