বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মুক্তির আদেশের পর যা বললেন ইমরান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। খবর জিও নিউজের। পিটিআই নেতা ইমরান খান বলেন, আমি চাই না দেশের কোনো ক্ষতি হোক। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। 

এ সময় তিনি পিটিআই সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে, তাদের সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। ইমরান খানের মুক্তির ঘোষণা গোটা পাকিস্তান ও পিটিআই সমর্থকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। 

মঙ্গলবার গ্রেফতারের পর আট দিনের রিমান্ডের নির্দেশও এসেছে ইমরানের বিরুদ্ধে। তবে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হলো গুপ্তহত্যার কবল থেকে বেঁচে ফেরা এই নেতাকে। বৃহস্পতিবার সাড়ে ৪ টায় তাকে সুপ্রিমকোর্টে হাজির করার আদেশ দেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। খবর জিও নিউজের। 

পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এ সময় ইমরান খানের গাড়ির সামনে ও পিছনে ১৫ টি গাড়ির বহর ছিল। সাড়ে ৫টার দিকে আদালতে হাজির হওয়ার পর ইমরান খানের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। 

এরপর ইমরান খানেক গ্রেফতার ‘বেআইনি’ ঘোষণা করে তাকে দ্রুত ছেড়ে দেওয়ার আদেশ দেন তিনি। মঙ্গলবার ইমরানকে গ্রেফতারের পর সারাদেশে নৈরাজ্যপূর্ণ অবস্থা তৈরি করেছে পিটিআই সমর্থকরা। সহিংসতায় প্রাণ গেছে বেশ কয়েকজনের।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৩,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit