বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

নোয়াখালীতে ২২৯ লিটার রেকটিফাইড স্পিরিটসহ আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১০৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয় দুই হাজার ২৯২ বোতলে ২২৯ লিটার রেকটিফাইড স্পিরিটসহ নাসির উদ্দিন (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (১০ মে) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের ভুমিহীন বাজারে মাসুম মামুন ভাই ভাই হোমিপ্যাথিক ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের মাসুম মামুন ভাই ভাই হোমিওপ্যাথির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা দুই হাজার ২৯২ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়। যার পরিমান ২২৯ লিটার।হাতিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৩,/বিকাল ৪:২৮

 
 
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit