বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে ডিএসইতে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১০ মে) পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। সিএসইর বাজার বিশ্লেষণ দেখা যায়, বুধবার সিএসইতে ২২ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬ কোটি ৯ লাখ টাকা।

এদিন সিএসইতে কমেছে সিএসআই, সিএসই-৫০, সিএসই-৩০ ও প্রধান সূচক সিএএসপিআই সূচক। তবে বেড়েছে সিএসসিএক্স সূচকের মান। বুধবার প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ০৫ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩ দশমিক ০৮ পয়েন্টে ও ১ হাজার ১৭১ দশমিক ৪৭ পয়েন্টে।
 
এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৭৫ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৬১ দশমিক ৭২ পয়েন্টে ও ১ হাজার ৩১৯ দশমিক ০০৮ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ০৮১ দশমিক ২৯ পয়েন্টে।
 
সিএসইতে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৪৪টি ও অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে ডিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭২১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১০৯ কোটি ৪৯ লাখ টাকা।
 
ডিএসইতে এদিন প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৯ দশমিক ১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৩ দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ৫৭ পয়েন্টে। আর ডিএসই ৩০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ দশমিক ৪ পয়েন্টে।
 
বুধবার ডিএসইতে ৩৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টি কোম্পানির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৯৬টি কোম্পানির শেয়ারের দাম।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit