বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

আইসিসির আয়ের সর্বোচ্চ ভাগ পাবে ভারত, বাংলাদেশ অষ্টম স্থানে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী চার বছরে (২০২৪-২৭) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যা আয় হবে সেটির সর্বোচ্চ ভাগ পাবে ভারত। আইসিসির আয়ের দিক থেকে অষ্টম সর্বোচ্চ ভাগ পাবে বাংলাদেশ। 

আইসিসির সম্ভাব্য আয়ের পরবর্তী প্রস্তাবিত মডেলের একটি প্রতিবেদন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’। পরবর্তী প্রস্তাবিত মডেলে আগামী চার বছরে আইসিসির সম্ভাব্য আয় বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রতিবছর ২৩০ মিলিয়ন মার্কিন ডলার করে পাবে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। যা মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ।

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পর পূর্ণ সদস্য দেশগুলোর সকলেই ৫ শতাংশের নিচে পাবে। আইসিসির মোট আয়ের মধ্যে নিউজিল্যান্ড পাবে ২৮.৩৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৭৩ শতাংশ, শ্রীলঙ্কা পাবে ২৭.১২ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৫২ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৫৮ শতাংশ পাবে।

সহযোগী সদস্য দেশগুলো পাবে ৬৭.১৬ মিলিয়ন মার্কিন ডলার বা ১১.১৯ শতাংশ। মিডিয়া স্বত্ব বিক্রি করে আয়ের সবচেয়ে বড় অংশ পায় আইসিসি। প্রায় ৩.২ বিলিয়ন ডলার আয় করবে আইসিসি। এর মধ্যে চার বছরের জন্য তিন বিলিয়ন ডলার দেবে ভারতের ‘ডিজনি স্টার’।

সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit