সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ডিজিটাল বিজ্ঞাপনে দিতে হবে ১৫ শতাংশ কর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং বিদেশি টেলিভিশন-রেডিওতে প্রচারিত বিজ্ঞাপনের আয় (দেশি প্রতিষ্ঠানের ব্যয়) বিদেশি প্রতিষ্ঠানের কাছে পাঠাতে ২০ শতাংশ কর কেটে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফরমে বিজ্ঞাপন দেওয়া হয়। বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, জাতীয় রাজস্ব বোর্ড গত ১৭ এপ্রিল এ বিষয়ে নির্দেশনা দিয়েছে অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আয়ের ওপর ১৫ শতাংশ এবং রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপন সম্প্রচারের ক্ষেত্রে ২০ শতাংশ কর কর্তন করতে হবে। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এই হারে কর কর্তনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক আরো বলেছে, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড আগে নির্দেশনা দিয়ে থাকলেও ১৭ এপ্রিলের পরিপত্রের পর তা আর প্রযোজ্য হবে না।

পরিপত্রে আরো বলা হয়েছে, ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যম বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার, প্রচারণা বা বিপণন করা হলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে আগামী ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ করহার প্রযোজ্য হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit