বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পাকিস্তানের দুই প্রদেশে সেনা মোতায়েন, পাঞ্জাবে হাজার লোক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৯ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। পুরো দেশজুড়ে চলছে বিক্ষোভ, বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে পিটিআই সমর্থকদের।

এমন অবস্থায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর মোতায়নের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এই অনুমোদন দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সৈন্য মোতায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এই আদেশে আরও বলা হয়, এই সৈন্য মোতায়েনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেবে প্রাদেশিক সরকার।

পাঞ্জাব পুলিশ বলছে, এই প্রদেশে প্রায় এক হাজার লোক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এক বিবৃতিতে পুলিশ বলছে, “আইন ভঙ্গ করার দায়ে প্রদেশজুড়ে ৯৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩০ জন কর্মকর্তা ও কর্মী সহিংসতায় আহত হয়েছেন। পুলিশ ও সরকারি সংস্থার ২৫টিরও বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।”

এদিকে পাঞ্জাবের সেনাবাহিনী মোতায়েনের পর একই পথে হাটছে খাইবার পাখতুনখোয়াও।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit