বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলবে যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুঃসংবাদ পেয়েছে আইরিশরা। আর সুখবর মিলল দক্ষিণ আফ্রিকার জন্য। শঙ্কা উড়িয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল প্রোটিয়ারা। তাদের দিয়ে নিশ্চিত হলো কোন আটটি দল সরাসরি খেলবে ক্রিকেটের ৫০ ওভারের সংস্করণের বিশ্ব আসরে।

মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তোলার পরই নামে বেরসিক বৃষ্টি। তা আর না থামায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার যে ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আর শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিক দেশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিতই ছিল। আসরে সরাসরি অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ।

ভারত ও বাংলাদেশসহ ১৩ দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে সরাসরি জায়গা করে নিয়েছে আরও ছয়টি দল। তারা হলো-নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

ভারতের মাটিতে চলতি বছরের শেষদিকে গড়াবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। প্রায় দেড় মাসব্যাপী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। সরাসরি ওঠা আটটি দলের সঙ্গে বিশ্বকাপে খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা আরও দুটি দল। বাকি দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে উঠবে। জিম্বাবুয়ের মাটিতে আগামী জুন-জুলাই মাসে হবে এটির বাছাইপর্ব।

সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া বাকি পাঁচ দলের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস) সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচ দল। তারা হলো-নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit