বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

গ্রেফতারের পর ইমরান খানের প্রথম ছবি প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাটকীয়ভাবে গ্রেফতারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম ছবি প্রকাশ হয়েছে। এই ছবিতে ৭০ বছর বয়সী খানকে ইসলামাবাদের পুলিশ লাইনের একটি কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এখানেই তার শুনানি শুরু হয়েছে।  খবর জিও টিভির

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। 

বুধবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ইমরান খানকে কোথায় রাখা হয়েছে সেই প্রশ্ন তোলে। এক টুইটে পিটিআই বলে, ইমরান খানকে কেন আইনি সহায়তা গ্রহণ করতে দেওয়া হচ্ছে না, আইনজীবী এবং দলের সিনিয়র নেতাদের কেন তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, কেন পুলিশ লাইন হাউসকে সাময়িক আদালত রূপান্তরিত করা হচ্ছে, ইমরান খানকে কেন লুকিয়ে রাখা হচ্ছে?

এদিকে একটি খবরে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খানকে ইসলামাবাদের একটি আদালতে হাজির করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) প্রসিকিউটর প্রাক্তন প্রধানমন্ত্রীর ১৪ দিনের শারীরিক রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেছেন। ইমরান খানের আইনজীবীরা এটার বিরোধিতা করেছেন। শুনানি বর্তমানে স্থগিত রয়েছে।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit