বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিন নিহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  নিহতদের একজন ১৯ বছর বয়সী আহমেদ জামাল আসাফ, আরেকজন ২৪ বছর বয়সী ওয়ালিদ কাতানাত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা

এর আগে, মঙ্গলবার গাজায় কয়েক ঘণ্টায় ইসরায়েলের পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হন। এদিকে, নিহত দুই ফিলিস্তিনি জেনিনের দক্ষিণাঞ্চলে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনীর বড় একটি ফোর্স শহরে অভিযান চালিয়ে পশ্চিম পাড়ার দিকে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয়। সৈন্যরা তল্লাশি ও লুটপাট চালায়।

যদিও এ নিয়ে ইসরায়েল সেনাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থাটি বলছে, হামলার সময় সৈন্যরা একটি গাড়িতে গুলি চালায়। এতে দু’জন নিহত হন। আরেক ব্যক্তি আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানান, ইসরায়েলি বাহিনী বাড়ি বাড়ি অভিযান চালায় এবং সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি করে। 

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit