বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে ভাড়া করা প্লেনে জেদ্দা নেওয়া হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সংঘাত কবলিত সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে ভাড়া করা প্লেনে (চারটি বিশেষ ফ্লাইটে) জেদ্দায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের সুদান থেকে যে গতিতে নিয়ে আসবো ভেবেছিলাম সেটি হয়নি, দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্টে ৫৫৫ বাংলাদেশিদের নিয়ে যাওয়া হবে।

শাহরিয়ার আলম বলেন, আজকে তিনটি ফ্লাইট অপারেট করবে। বৃহস্পতিবার (১১ মে) আরেকটি ফ্লাইট অপারেট করবে জেদ্দা পর্যন্ত। জেদ্দা থেকে ঢাকা আনতে আমরা আমাদের বিমানের কর্মাশিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যা একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি।

বৃহস্পতিবার বা পরশুদিন নাগাদ এসব বাংলাদেশি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম জানান, তারা সবাই নিরাপদে আছেন। আমরা খার্তুমের সিডিএকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। প্রয়োজনীয় রান্নার ব্যবস্থা করা হচ্ছে। থাকার কষ্ট হচ্ছে। তবে নরমালি কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

গত সোমবার সংঘাতকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit