বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

জাহাঙ্গীরের মাকে বিরত রাখা আমাদের বিষয় নয়: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : দলীয়ভাবে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পর্যন্ত মন্তব্য করবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ মে) সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় গণপরিবহনকে বৈদ্যুতিক পরিবহনে ত্বরান্বিতকরণ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন। কিন্তু তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার- বিএনপির এই তিন দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির এসব দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোনো চাপ বা প্রস্তাব দেয়নি।

বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? তিনি বলেন, বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না আওয়ামী লীগ।

রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়’-উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে, ডেকে আনবে? আসা না আসা বিএনপির বিষয়। আওয়ামী লীগ বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না। আওয়ামী লীগ তার পথ ধরেই হাঁটছে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit