রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

তীব্র গরমেও এসির তাপমাত্রা কত রাখা উচিত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১০ Time View

লাইফস্টাইল ডেস্ক : তবে দিনের বেশিরভাগ সময় এসিতে থাকা কিন্তু শরীরের জন্য ভালো নয়। আর সব সময় এসির মধ্যে থাকলে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। না হলে বড়সড় জটিলতা শরীরে দেখা দিতে পারে। এ বিষয়ে কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. রুদ্রজিৎ পাল বলেন, এসি ব্যবহারের ক্ষেত্রে এর তাপমাত্রা ঠিক কত থেকে কত এর মধ্যে রাখতে হবে, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। না হলে সুস্থ মানুষের শরীরও অসুস্থ হয়ে পড়তে পারে।

এ বিশেষজ্ঞের মতে, আমাদের শরীরের হিট ম্যাকানিজম বলে একটি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক তাপমাত্রার সঙ্গে শরীর নিজেকে মানিয়ে নেয়। তবে এসি খুব কম তাপমাত্রায় চালানো থাকলে বাইরের সঙ্গে ঘরের তাপমাত্রার বিরাট পার্থক্য তৈরি হয়। এই কারণে ঠান্ডা লেগে যেতে পারে। এ ছাড়া অনেকেই বাইরে থেকে এসে সরাসরি এসিতে প্রবেশ করার ফলে দেহের তাপমাত্রা হুট করেই বদলে যাচ্ছে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই এসির তাপমাত্রা নিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ডা. রুদ্রজিৎ পাল।

কোন তাপমাত্রায় এসি চালানো উচিত?

এ বিষয়ে চিকিৎসক জানান, এসির তাপমাত্রা সঠিক লেভেলে রাখা উচিত। ২২-২৮ এর মধ্যে এসির তাপমাত্রা রাখার পরামর্শ দেয়া হয়।

এই তাপমাত্রার মধ্যে শরীর নিজেকে মানিয়ে নিতে পারে। আবার সর্দি-জ্বর হওয়ার ঝুঁকিও কমে। তাই চেষ্টা করুন এই তাপমাত্রায় যেন এসি থাকে।

এ ছাড়া রাতে এসি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অনেকেই এসির তাপমাত্রা রাতের বেলা ১৬-১৮ তে দিয়ে ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস কিন্তু বিপজ্জনক হতে পারে। কারণ ঘুমিয়ে পড়ার পর শরীরের তাপমাত্রা কিন্তু ঠিকমতো নিয়ন্ত্রিত হয় না।

তাই ঠান্ডা বেশি হলে সকালে উঠে সমস্যা হতে পারে। রাতেও এসি চালিয়ে রাখার ক্ষেত্রে ২২-২৮ এর মধ্যে তাপমাত্রা সেট করুন। সবচেয়ে ভালো হয়, ঘর ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে দেয়া।

আর ঘরে যদি ছোট শিশু থাকে কিংবা সর্দি-জ্বরে আক্রান্ত কেউ থাকেন, তাহলে এসি ব্যবহার থেকে বিরত থাকুন। আর অবশ্যই অ্যাজমা ও সিওপিডি রোগীরা সচেতন থাকুন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit