আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের খবর, ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বিভিন্ন ধরনের দূষণের অতিমাত্রার কারণে এসব দেশের বড় বড় শহরগুলোতে ধোঁয়াশার পরিমাণ বেড়ে গেছে যা তাপমাত্রা বাড়তে সহায়ক ভূমিকা পালন করছে। ভিয়েতনামে শনিবার (৬ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশটির তৌং ডৌং শহরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/বিকাল ৫:৪২