বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুধারাম থানার পুলিশ আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মাজহারুল ইসলাম ফরহাদ (৫৪) জেলার সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের আবদুল হক মাওলানা বাড়ির মফিজ মিয়ার ছেলে।    

সোমবার (৮ মে) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে প্রযুক্তির সহায়তায় খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০০৩ সালে চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় শফিউদ্দিন হত্যা মামলার মূল আসামি মাজহারুল ইসলাম ফরহাদ।

ওই হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আদালত থেকে সাজা পরোয়ানা ইস্যুর পর থেকে আসামি পলাতক হয়ে আত্মগোপন চলে যায়। আসামি নিজেকে রক্ষার জন্য নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে জাতীয় পরিচয় পত্র তৈরী করে। নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে। পরে তথ্য প্রযুক্তি ও র‌্যাব এর সহায়তায় সুধারাম মডেল থানার একদল পুলিশ চট্টগ্রামের খুলশী থানা এলাকা তাকে গ্রেফতার করে।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit