বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

কঙ্গোতে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর পূর্বাঞ্চলে দক্ষিণ কিভু প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে চলতি সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪০১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি।

এখনো আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার এক মেসেজে রয়টার্সকে এ তথ্য জানান তিনি। তবে বিস্তারিত আর কিছু জানাননি থিও।

দেশটিতে বন্যায় ও ভূমিধসে শুক্রবারই অন্তত ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ১৬৭ জন নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত রয়েছে জানিয়েছে আল জাজিরা।

এ ঘটনায় সোমবার কঙ্গোতে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি। এদিকে সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানিয়েছেন, মন্ত্রীদের একটি দল মানবিক সহায়তা করতে এই অঞ্চলে ভ্রমণ করতে প্রস্তুত।

দক্ষিণ কিভুতে বন্যা এবং ভূমিধস কোন অস্বাভাবিক ঘটনা নয়। এর আগেও ২০১৪ সালের অক্টোবরে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৭০০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছিল একই অঞ্চলে। জাতিসংঘের মতে, সে সময় ১৩০ জনেরও বেশি লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

এ ছাড়া গত মাসে, উত্তর কিভু প্রদেশে ভূমিধসের একদিন পর অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit