স্পোর্টস ডেস্ক : সময়টা বেশ ভালোই কাটছে পাকিস্তান দলের। জিতে চলেছে একের পর এক ম্যাচ। দারুণ ক্রিকেট উপহার দেওয়া দলটিকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন শাহিন শাহ আফ্রিদি। তারকা এই পেসারের বিশ্বাস, এ বছর বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা যাবে তাদেরই ঘরে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন উড়ছে পাকিস্তান। পাঁচ ম্যাচের প্রথম চারটিই জিতে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বরে উঠেছে বাবর আজমের দল।
কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৩,/বিকাল ৩:২০