বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

কুড়িগ্রামে ইজিবাইকের সিটের নিচে ফিটিং করা ৭৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৯ Time View

এসএ,বাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাটিয়ামারি এলাকার মাদক ব্যবসায়ী মোঃ গোলজার হোসেন (২৩) ও একই উপজেলার নওদাপাড়ার মোঃ মাসুদ রানা (২১)।রবিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় রাস্তা দিয়ে ব্যাটারী চালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মোঃ গোলজার হোসেন ও মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৩,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit