শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক সন্ত্রাসী নিহত হয়। 

আজ রোববার ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আজ রোববার ভোরের দিকে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। টানা কিছুক্ষণ গুলি ছুড়ার ঘটনায় রোহিঙ্গারা চিৎকার শুরু করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে।

এসময়  সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। 

পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 
ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে। 

আহত রোহিঙ্গারা হলেন ১৩ নাম্বার ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/বিকাল ৩:২৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit