বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

রদ্রিগোর জোড়া গোলে শিরোপা জিতলো রিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : রদ্রিগোর জোড়া গোলে এ বছরে প্রথম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। চোখে চোখ রেখে লড়াই করেও শেষ রক্ষা হলো না ওসাসুনার।

শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যানচেলত্তির শিষ্যরা।

সবশেষ ২০১৪ সালে কোপা দেল রের শিরোপা জিতেছিলো রিয়াল। তাই ম্যাচটি ছিল ৯ বছরের আক্ষেপ ঘোচানোর। শুরুতেই ওসাসুনার ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান সেনসেশন রদ্রিগো। ওসাসুনার দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে কাট-ব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। বক্সের মুখ থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান অরক্ষিত রদ্রিগো।

তবে পরবর্তি সময়ে রিয়ালকে কোনো ছাড় দেয়নি ওসাসুনা। চোখে চোখ রেখে লড়াই করে প্রথমার্ধে গোল না পেলেও বিরতির পর ঠিকই সমতায় ফেরে দলটি। ৫৮ মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার লুকাস তোরো।

তবে শেষ রক্ষা হয়নি তাদের। ম্যাচের ৭০ মিনিটে আবারও রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো, বাকিটা অনায়াসে সারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

বাকি সময় এই ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়নের মুকুট পরে রিয়াল মাদ্রিদ।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit