বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিশ্ব নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

শনিবার যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি সম্পর্কে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেসব রাষ্ট্র ও সরকার প্রধানদের আলাপ হয়েছে তারা তাঁর প্রতি যথার্থ সম্মান দেখিয়েছেন।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বডি ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ করে বাংলাদেশের হাই কমিশনার বলেন, তিনি সবার কাছ থেকে অসাধারণ সম্মান পেয়েছেন। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিসর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, নেতৃবৃন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অব্যাহত নেতৃত্ব এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। সবাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেছেন।

 

বৈশ্বিক নেতারা) জানতে চেয়েছেন বাংলাদেশ কীভাবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এ প্রসঙ্গে হাই কমিশনার বলেন, সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাকে (বাংলাদেশের প্রধানমন্ত্রী) অনুসরণ করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মে লন্ডনে পৌঁছান। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব এবং জাপানে দ্বিপাক্ষিক সফর করেন। সংবর্ধনার আগে তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে দ্বি-বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান করেন।

লন্ডনের কমনয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি আলোচনা প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

রাজা চার্লস তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রানী দ্বিতায় এলিজাবেথের মৃত্যুর পর ৭৪ বছর বয়সী তৃতীয় চার্লস এ গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্যের রাজা হন।

রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোক এবং বেশ কয়েক মাসের প্রস্তুতির পরে একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত ছিলেন। (বাসস)

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit