এর আগে বাংলাদেশ দলের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার একত্রিত হয়ে শুক্রবার রাত ১২টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। সেখান থেকে সাড়ে সাতটার বিমানে চড়েন তারা। ৭, ৮ ও ৯ মে কলকতার স্টেডিয়ামে ভারতের হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ১১ মে রাত সাড়ে আটটার দিকে তারা একই পথে দেশে ফিরবেন বলে কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন এ হুইল চেয়ার ক্রিকেট দলটি গঠন করেছে। টি-টোয়েন্টির তিন ম্যাচের দ্বিপাক্ষিক এই সিরিজে ওই হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে ভারতের দিল্লীর হুইল চেয়ার ক্রিকেট দল অংশ নিবেন। দুটি দলের সদস্যরা কলকাতার নিউ টাউনের নবপ্রজন্ম ক্রীড়াঙ্গনে অবস্থান করছেন। সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সারা দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দল গঠন করে প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। দিল্লী-২০১৭সালে এই দল ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইল চেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল। ২০১৭ সালের ১১ এপ্রিল ভারতের হুইল চেয়ারের ক্রিকেট দলের সঙ্গে খেলে তারা জয়ী হয়।
ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ জানান, ভারত থেকে আমন্ত্রণ পাওয়ার পর খেলার সরঞ্জাম ও হুইলচেয়ার এবং ক্রিকেট খেলার অনুশীলন নিয়ে তাঁরা অনেক পরিশ্রম করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ভারত সফরের বিমান ভাড়া বাবদ তিন লাখ টাকা দিয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আবু সাঈদ, স্বপ্ন তরী নামের একটি সংগঠন ও আবদুল মালেক নামে এক ব্যক্তি তাদেরকে অর্থের জোগান দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করেছেন।
খেলোযাড়রা জানিয়েছেন বাংলাদেশের তুলনায় এখানে গরমটা বেশি। তবে সব কিছু ছাপিয়ে আগের জয়কে প্রেরণা হিসেবে ধরে নিয়ে তিনটি ম্যাচেই জয় চায় তারা। আর এ জয়ে গত কয়েক সপ্তাহ ধরে করা অনুশীলনের স্বার্থকতা আসবে বলে মনে করেন তারা।
কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/রাত ৯:৩৯