সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

চার্লসের অভিষেক: লন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, শনিবার (৬ মে) সকালে চার্লসের রাজ্যাভিষেকের আগ মুহূর্তে ট্রাফালগার স্কয়ার থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ‘রিপাবলিক’ ক্যাম্পেইনের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও রয়েছেন। ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভের মূল জায়গায় অন্য বিক্ষোভকারীদের জন্য পানীয় ও প্ল্যাকার্ড সংগ্রহ করার সময় তাকে আটক করা হয়।

টম এবং সেলমা নামে দুজন রাজপরিবারের বিরুদ্ধে প্লেকার্ড নিয়ে বিক্ষোভে এসেছেন। টম বলেন, আমরা রাজপরিবারের বিরুদ্ধে বিক্ষোভে এসেছি। রাজতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি। ঔপনিবেশবাদকে গৌরবান্বিত করার প্রতীক হচ্ছে রাজতন্ত্র। হ্যারি স্ট্র্যাটন নামে এক বিক্ষোভকারী বলেন, এমন একজনের প্যারেডের জন্য জনগণের অর্থ ব্যয় করা হচ্ছে যখন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে গৃহহীন লোকেরা বসে আছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, অপ্রীতিকর ঘটনা সৃষ্টির ষড়যন্ত্র করার সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিক্ষোভে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit