মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে? নারীর পোশাক নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ কৃতি, দিলেন পাল্টা জবাব সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী পুরুষ দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

গেন্ডারিয়ায় দগ্ধ জবি শিক্ষার্থী মেহেদী মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : পুরান ঢাকার গেন্ডারিয়ায়র ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান (২২)। তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মেহেদী হাসানের গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তার বাবার নাম আব্দুল লতিফ।

নিহতের সহপাঠী শাকিল আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধূপখোলাবাজারে বিস্ফোরণে মেহেদীর শরীরের অধিকাংশ পুড়ে যায়। গত ৫ দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি ছিলেন। শনিবার সকাল ৬টায় আইসিইউতে মেহেদী মারা যান।

শাকিল আরও বলেন, মৃত্যুর খবর শুনে মেহেদীর মা-বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, গত ১ এপ্রিল সকালে রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার ওয়াসার পানির লাইন মেরামতের সময় পাশাপাশি থাকা গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে মেহেদী হাসান দগ্ধ হয়।

বিস্ফোরণের সময় তিনি ধূপখোলায় বাজার করতে গিয়েছিলেন। তাকে সেদিন থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, মৃত্যুর বিষয়টি শুনে আমদের শিক্ষকরা সেখানে গিয়েছেন। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। আসলে এ মৃত্যুটি মেনে নেওয়ার মত না। 

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় গেন্ডারিয়া থানার পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। আমরা বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় যাবো।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit