মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নারীর পোশাক নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ কৃতি, দিলেন পাল্টা জবাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখী। দিন কয়েক পরই উদযাপিত হবে এটি। এ উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। কিন্তু সেটা প্রকাশ্যে আসার পর থেকে তার পরনের পোশাক নিয়ে চলছে জোর বিতর্ক।

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, অন্তর্বাসের মতো বিশেষ একটি পোশাক পরে ভাইকে রাখী পরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। এতে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। কদিন ধরে নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এমনকি শোবিজের লোকজনও বিষয়টি নিয়ে কথা বলছেন।
অবশেষে এই পোশাক বিতর্কে মুখ খুললেন কৃতি। তার বক্তব্যে পাওয়া গেল ক্ষোভের সুর। এখনো নারীদের পোশাক নিয়ে সমালোচনা হয়, বিষয়টি মানতে পারছেন না অভিনেত্রী। কৃতির মতে, সংস্কৃতি মানুষের হৃদয়ে থাকে, কারো পোশাকের ডিজাইনে নয়।
ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় কৃতি বলেন, ‘উৎসবের আসল সৌন্দর্য আপনি কী পোশাক পরেছেন, তাতে নয়; বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ ও তার তাৎপর্য উপলব্ধির মধ্যে নিহিত। রাখী বন্ধন হলো সুরক্ষার বন্ধন। আমার বোন ও আমি একে অপরের হাতে রাখী বাঁধি। আমরা জানি, একজন ভাই যেমন তার বোনকে রক্ষা করতে পারে, আমরাও একে অপরকে কোনো অংশে কম রক্ষা করতে পারি না।’

পোশাক নিয়ে বিতর্কের বিপরীতে কৃতির পাল্টা প্রশ্ন, ‘নারী কী পোশাক পরবে, সেটা নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে? বছরের পর বছর ধরে এথনিক ফ্যাশন বদলেছে, কিন্তু এখনও একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তার পোশাক দিয়েই মাপা হয়! মনে রাখবেন, সংস্কৃতি ও ঐতিহ্য নারীর হৃদয়ে, তার পোশাকের নেকলাইনে (গলার ডিজাইন) নয়।’

ওই বিজ্ঞাপনচিত্রে একটি কুকুরকেও রাখি বাঁধতে দেখা যায় কৃতিকে। সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে কৃতির মতে, বাড়ির কুকুরও পরিবারেরই সদস্য। তাই এতে অবমাননার প্রশ্ন ওঠে না।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit