শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির নিকটে ইউএস এফ-১৬ এর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর সিএনএনের

ওসান বিমান ঘাঁটির নিকটে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহার হচ্ছিল। এ অবস্থায় সেটি একটি কৃষিক্ষেত্রে বিধ্বস্ত হয়। তবে পাইলটকে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান থেকে নিরাপদভাবে বের করা গেছে। তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইওন টুইটারে জানিয়েছেন, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছেন। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit