মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

কিংস-আবাহনীর বড় জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ ফুটবলে গোল উৎসব করে জিতল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।

শুক্রবার কিংস অ্যারেনায় মুক্তিযোদ্ধা সংসদকে ৪-০ গোলে হারিয়েছে কিংস। দুটি করে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা দামাশেনো ও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো।

অন্যদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহানী ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসিকে। আকাশি-নীল জার্সিধারীদের পক্ষে একটি করে গোল করেন রাফায়েল আগুস্তো, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা ও এমেকা ওগবাহ। পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেন জিল্লুর রহমান।

এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যেকার দিনের আরেক ম্যাচটি ২-২ ড্র হয়েছে।

শিরোপা ধরে রাখার পথে বসুন্ধরা এগিয়ে গেছে অনেকটাই। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষ তারা। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit