বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ ২০২৩ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচার এবং ভারতের ওম যোগা কালচারের আয়োজনে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে দ্বিতীয় বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, লেখক ড. নূহ-উল-আলম লেলিন। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। অতিথি ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, ভারতীয় হাই ক‌মিশনের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের যোগচা‌রিয়া অতুল কুকসাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আরিফ সোহেল।

 

স্বাগত বক্তব্য রাখেন  বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচারের মহাসচিব শাহনাজ পারভীন, ভারতের ওম যোগা কালচারের মহাসচিব প্রসূণ মহন্ত। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, সাংবাদিক এস এম আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শামীম আল মামুন। 

 

দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভারত এবং বাংলাদেশের ৫১ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit