বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বাবরের সেঞ্চুরিতে রান পাহাড়ে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর আজমের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৩৪ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। 

দলের হয়ে ১১৭ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৭ রান করেন বাবর আজম। ওয়ানডে ক্রিকেটে ৯৯তম ম্যাচে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি হাঁকান তিনি। 

পাকিস্তানের এই তারকা ক্রিকেটার ৪৭ টেস্টে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেন বাবর। 

শুক্রবার করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান। দলের হয়ে বাবর আজম সেঞ্চুরি করেন। ৪৬ বলে ৫৮ রান করেন আগা সালমান। ৫৫ বলে ৪৪ রান করেন শান মাসুদ।

টানা তিন ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ এবং রোববার শেষ ওয়ানডেতে জয় পেলে হোয়াইটওয়াশ হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

পাকিস্তানে চলতি সফরের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (২-২) ব্যবধানে ড্র করে নিউজিল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit