বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

তুরস্কে রুশ প্রতিনিধিকে ইউক্রেন এমপির কিল-ঘুষি (ভিডিও)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের উত্তাপ ছড়াল তুরস্কেও। দেশটির রাজধানী আঙ্কারায় পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকনোমিক কোঅপারেশনের (পিএবিএসইসি) ৬১তম সাধারণ অধিবেশন চলাকালে ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি রাশিয়ার প্রতিনিধির উপর হামলা চালিয়েছেন। খবর ডেইলি মেইলের

ঘটনার সময় রুশ প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেওয়া পতাকা কেড়ে নেন ইউক্রেনের এমপি। আঙ্কারায় চলমান ওই অধিবেশনে ইউক্রেনের পতাকা ধরে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। রাশিয়ার ওই ব্যক্তি হুট করে এসে পতাকা ছিনিয়ে নেন। ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি তেড়ে গিয়ে রুশ ব্যক্তিকে কিল-ঘুষি মেরে পতাকা কেড়ে নেন। যদিও রাশিয়ার ওই প্রতিনিধির নাম-পরিচয় জানা যায়নি।

কিয়েভ পোস্টের বিশেষ সংবাদদাতা জ্যাসন জে স্মার্ট তাঁর ভেরিফায়েড টুইটার একাউন্টে বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ লাখ বার দেখা হয়েছে। হাজার হাজার মানুষ তা শেয়ার দিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন করেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit