আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশিরভাগ সময় পারমাণবিক বাঙ্কারে অবস্থান করেন। আর তার মতো চেহারার আরেকজন ঘুরে বেড়ায়। এ ধরনের তথ্য ক্রেমলিন প্রত্যাখ্যান করেছে। খবর রয়টার্সের।
সম্প্রতি রাজধানী মস্কোয় এক সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, তার (পুতিন) মতো দেখতে অনেকেই নাকি আছেন, যারা তার বদলে কাজ করছেন। আর পুতিন বাঙ্কারে রয়েছেন। এটা মিথ্যা।’
দিমিত্রি পেসকভ বলেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ার ইতিহাস নিয়ে বানোয়াট তথ্য ছড়াচ্ছে পশ্চিমা সমাজ।
তিনি আরও বলেন, আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট কেমন; তিনি সব সময় ছিলেন এবং এখন অনেক কর্মক্ষম।
পুতিন অসুস্থ— এমন তথ্যও গুজব বলে দাবি করে আসছে মস্কো।
চীনের প্রেসিডেন্ট গত মাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন।
এ সময় তিনি বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ জনগণ আবার পুতিনকে সমর্থন জানাবে, এ বিষয়ে তিনি নিশ্চিত। তবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ঘোষণা এখনো দেননি পুতিন।
কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১২