বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সূর্যের বিপক্ষে ২২ জন ফিল্ডারও যথেষ্ট নয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে মুম্বাইয়ের সবশেষ দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন সূর্য। তার অনবদ্য ব্যাটিংয়ে এই দুই ম্যাচেই ২০০ এর বেশি রান তাড়া করেছে রোহিত শর্মার দল। বুধবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মোহালিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মুম্বাই। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইকেটরক্ষক জিতেশ শর্মার ব্যাটিংয়ে ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।

এতো রান করেও রক্ষা পায়নি পাঞ্জাব। ৭ বল আগেই রান তাড়া করে ফেলেছে মুম্বাই। স্যাম কারান, আর্শদীপ সিং এবং নাথান এলিসদের রীতিমতো তুলোধনা করেছেন ইশান কিশান এবং সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়েন তারা। ৮টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬৬ রান করেন সূর্য।

 
সুর্যের এই ম্যাচের ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেটবিশ্বের অনেক তারকাকে। প্রতিপক্ষের নামকরা সব বোলারকে তুলাধোনা করে তিনি প্রশংসা কুড়িয়েছেন দানিশ কানেরিয়ার কাছ থেকেও। সাবেক এই স্পিনার তার ব্যাটিংয়ে এতটাই মুগ্ধ যে তিনি মনে করেন, সূর্যের বিপক্ষে ২২ জন ফিল্ডারও যথেষ্ট নয়।
 
নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেন, ‘সূর্যকুমার যেভাবে ব্যাট করতেছিল, শিখর ধাওয়ান (পাঞ্জাব অধিনায়ক) কোনো পথই খুঁজে পাচ্ছিল না। ১১ খেলোয়াড়ের কথা বাদ দেন, মাঠে যদি ২২ জন ফিল্ডারও থাকে তবু সূর্য সহজেই গ্যাপ বের করে ফেলবে। সে পয়েন্টের ওপর দিয়ে একটা ছক্কা হাঁকাল, এরপর ফ্লিক শটেও বলকে মাঠের বাইরে পাঠাল। বোলিং করার জন্য বোলাররা কোনো জায়গাই পাচ্ছিল না।’ 

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit