বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পদ্মা রেল সেতু পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন আজ বৃহ¯পতিবার পদ্মা সেতু রেল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ট্র্যাক কারে করে পদ্মা সেতু অতিক্রম করেন।

পরে মন্ত্রীপরিষদ সচিব পদ্মা রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করেন। তিনি মাওয়া স্টেশন পরিদর্শন শেষে মাওয়া থেকে ট্র্যাক কারে করে পদ্মা সেতু হয়ে জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনে আসেন।
 
পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-৩ এর জাজিরা আর্মি ক্যাম্পের কনফারেন্স কক্ষে এক সভায় অংশ নেন মন্ত্রীপরিষদ সচিব। এই সময় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সামগ্রিক কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। এছাড়া ভাঙ্গা জংশন স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। প্রকল্প পরিদর্শন করে মন্ত্রী পরিষদ সচিব সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরও উপরিস্থিত ছিলেন প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল রেজাউল মজিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, প্রকল্পটির প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মাওয়া স্টেশনে ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ ভাঙা থেকে মাওয়া অংশের কাজের অগ্রগতি তুলে ধরেন। পুরো প্রকল্পের স¤পর্কে জাজিরায় ব্রিফ্রিং করেন প্রকল্পের সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং জাজিরা জংশনে নির্মাণাধীন দেশের আধুনিক রেল জংশন নিয়ে ব্রিফিং করেন কর্ণেল ফারুক আহমেদ। প্রকল্পটির পরামর্শক সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রকৌশলীগণ ছাড়াও এই সময় ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানী ঊর্ধ্বতন কর্মকর্তরাও অংশ নেন।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit