বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

মেসিকে সৌদিতে নিতে ৪ হাজার ২৬৫ কোটি টাকার প্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আর প্যারিসে থাকছেন না, সেটি একপ্রকার নিশ্চিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এই গ্রীষ্মেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। নতুন চুক্তি না হলে আগামী মাস থেকেই আর পিএসজির নন মেসি। 

‘গোলডটকম’ জানিয়েছে, মেসির সঙ্গে আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে ফরাসি ক্লাবটি। পিএসজির চুক্তির মেয়াদ বাকি চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এরপর মেসি আর পিএসজির ফুটবলার থাকবেন না। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পরবর্তী গন্তব্য কোথায়?

যে সৌদি সফরে যাওয়ার জন্য এতকিছু, সেখানেই মেসি ঘাঁটি গাড়তে পারেন। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন, সৌদি আরব নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় চুক্তির প্রস্তুতি নিয়ে রেখেছে।

এরই মধ্যে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসিকেও সৌদির ক্লাবে দেখা যেতে পারে। সেজন্য নাকি রোনাল্ডোর চেয়েও বেশি টাকা খরচ করতে রাজি সৌদি আরব।

জানা গেছে, মেসিকে বছরে ৩২০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনতে চায় সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ২৬৫ কোটি টাকা!

চুক্তির বিষয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা চলছে। সৌদি প্রো লিগের ঠিক কোন ক্লাব মেসিকে এমন প্রস্তাব দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাম আসছে আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল-হিলালের।

পিএসজি ছাড়ার পর মেসি সৌদিতে যেতে পারেন, এমন গুঞ্জন যেমন আছে। তেমন গুঞ্জন আছে লা লিগায় তার পুরোনো ক্লাব বার্সেলোনা কিংবা যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যাওয়ার বিষয়েও। দেখা যাক, মেসি শেষ পর্যন্ত কোনটিকে বেছে নেন!

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit