বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আমান উল্লাহপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও একটি এলজি জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন, আলাইয়াপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি ও একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নজরি আহম্মদের ছেলে নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।

পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি এলজি জব্দ করা হয়। একই রাতে র্যাবের অপর একটি দল ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করেকোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit