মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

সালাউদ্দিনের পদত্যাগ দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মঙ্গলবার (২ মে) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিয়ে করুচিপূর্ণ কথা বলেন। যার পরিপ্রেক্ষিতে বুধবার (৩ মে) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তার অনারারি সদস্যপদ বাতিল করে। ২০১২ সালে সংগঠনটি বাফুফে সভাপতিকে অনারারি সদস্যপদ দিয়েছিল। এবার তার পদত্যাগের দাবি উঠেছে গোটা সাংবাদিক মহল থেকেই। তার কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়ে পদত্যাগের দাবিতে বিবৃতি দিয়েছে -বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে’র পক্ষে নিন্দা জানিয়ে বিবৃতি দেন ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম ও মহাসচিব দীপ আজাদ। দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতিতে অবিলম্বে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানানো হয়েছে। অন্যথায় সারা দেশের ফুটবল সংগঠকদের তাকে অপসারণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সাংবাদিকদের আরেক সংগঠন ডিআরইউ’র পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছে। সংগঠনটির পক্ষে কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা জানান। 
দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এই বিবৃতিতে বাফুফের সভাপতির পদ থেকে পদত্যাগের দাবি জানিয়ে বলা হয়েছে, বাফুফের সভাপতির মতো শীর্ষ পদে থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু সাংবাদিক সমাজ নয়, তাদের পরিবারকে জড়িয়ে এই বক্তব্য দেয়ার পর বাফুফে সভাপতির মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষ সন্দিহান হয়ে পড়েছে। একই সঙ্গে এই বিবৃতিতে অবিলম্বে কাজী সালাউদ্দিনকে জাতির সাম্পনে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান করা হয়।

সাংবাদিকদের আরেক সংগঠন ডিউজের পক্ষ থেকেও কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করা হয়েছে। সংগঠনটির পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাংবাদিক ও তাদের পরিবার নিয়ে কুৎসিত মন্তব্য করে কাজী সালাউদ্দিন বাফুফের মতো সংস্থার সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit