মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অভিযোগের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র মিখাইল পোডোলিয়াক বলেছেন, ‘ক্রেমলিনে ড্রোন হামলার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।’ তিনি বলেন, ইউক্রেন ক্রেমলিন ভবনে হামলা করেনি। কারণ এই হামলা করে কোনও সামরিক সমস্যার সমাধান হবে না।

এছাড়াও তিনি আরও বলেছেন, রাশিয়াই এই হামলা চালিয়েছে। কিন্তু তারা ইউক্রেনকে অভিযুক্ত করছে। এর আগে বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করা হয়। বলা হয়, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে মঙ্গলবার (২ মে) রাতভর ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থায় এ খবর প্রকাশ করা হয়েছে।
 
ক্রেমলিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেডিডেন্ট পুতিন আহত হননি। তাছাড়া হামলায় ক্রেমলিন ভবনেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন,  তারা এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছেন এবং রাশিয়া এর জন্য প্রতিশোধ নেয়ার অধিকার রাখে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম  আরআইএ’র জানিয়েছে,  হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। এদিন তিনি মস্কোর বাইরে তার নভো ওগারিওভো বাসভবনে ছিলেন। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রোন হামলার ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একটি ড্রোন ক্রেমলিন ভবনের উপরে আঘাত হানছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit