মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

দেউলিয়া হয়ে গেল ভারতীয় এয়ারলাইন্স গো ফার্স্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে গো ফার্স্টের অর্ধেক বিমান বসিয়ে রাখা হয়েছে। নিজেদের এই দুর্গতির জন্য বিমানের ইঞ্জিন নির্মাণকারী কোম্পানি প্র্যাট অ্যান্ড হুইটনিকে দোষারোপ করেছে গো ফার্স্ট।

এক বিবৃতিতে গো ফার্স্ট বলেছে, প্র্যাট অ্যান্ড হুইটনির সরবরাহ করা অক্ষম ইঞ্জিনের কারণেই কোম্পানি কোম্পানিটিকে এই পদক্ষেপ নিতে হয়েছে। এই সমস্যার কারণে কোম্পানিটি মোট ২৫টি এয়ারবাস এ৩২০নিও বিমান বাতিল করতে বাধ্য হতে হয়েছে। এর ফলে  ক্ষতি হয়েছে প্রায় ১০৮ কোটি ডলার।
 
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই ভারতের বিমানবন্দরগুলোর ভাড়া দিতে পারছিল না গো ফার্স্ট। এদিকে গো ফার্স্টকে বাকিতেও সেবা দিতে অস্বীকৃতি জানায় বিমানবন্দগুলো। গো ফার্স্ট বলেছে, অর্ধেক বিমান মাটিতে নামিয়ে রাখার কারণে তাদের ক্ষতি হয়েছে ১০ হাজার ৮০০ কোটি রুপি। সে কারণে প্র্যাট অ্যান্ড হুইটনির কাছে তারা ৮ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে।
এই অর্থ পেলে ঋণদাতাদের দায় পরিশোধ শুরু করতে পারবে তারা। এর আগে ২০১৯ সালে ১০০ কোটি ডলার ঋণের জালে জড়িয়েছিল আরেক ভারতীয় এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ। একইভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করে কোম্পানিটি। এখন পর্যন্ত কার্যক্রম পুনরায় চালু করতে পারেনি তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit