বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

ক্রেতা সেজে শিয়ালের মাংস বিক্রেতাকে ধরলেন বন কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৯৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : ফেসবুকে শিয়ালের মাংস বিক্রি করার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরে বাবুল হোসেন (৩০) নামের এক যুবক। ক্রেতা সেজে জীবিত শিয়ালসহ ওই যুবককে আটক করেন উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ৭ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (২ মে) রাত ৯ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা। দণ্ডপ্রাপ্ত বাবুল হোসেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আকরাম উদ্দিন এলাকার মো. বাহারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক আইডিতে শিয়ালের মাংস বিক্রি হবে বলে স্টাটাস দেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল হোসেন। এতে তিনি যোগাযোগ করার জন্য একটু মুঠোফোন নম্বর যুক্ত করে দেন। বিষয়টি উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নজরে আসলে তিনি মুঠোফোন নম্বরে কল দিয়ে ক্রেতা সেজে বাবুল হোসেনকে শিয়ালসহ আটক করেন। তারপর উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে সাত হাজার টাকা জরিমানা করেন।

উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই বাবুলকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা শিয়াল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। যা আগামীকাল অবমুক্ত করা হবে। এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ চরজব্বর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit