রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

গরমে লিপস্টিক ব্যবহারে মেনে চলুন কিছু নিয়ম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঠোঁট ফাটার সমস্যা শুধু শীতকালেই হয়, এই ধারণা একেবারেই ঠিক নয়। এই সমস্যা গ্রীষ্মেও কমবেশি অনেকের হয়। গরমে শরীরে পানির ঘাটতির কারণে ত্বকের মতো ঠোঁটও অত্যধিক শুষ্ক হয়ে পড়ে। তখন লিপস্টিক লাগাতে গেলেও ফাটা অংশগুলি আরও ফুটে ওঠে। এই সমস্যা এড়াতে লিপস্টিক লাগানোর আগে মেনে চলুন কিছু নিয়ম।

১) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মাস্ক ব্যবহার করুন। ভ্যাসলিন বা বাম না লাগিয়ে ঘরে তৈরি কোনও মাস্ক লাগান। এমন কিছু লাগাতে হবে, যা বেশি আর্দ্র রাখবে ঠোঁট। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগানো এ ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারে।

২) লিপস্টিক লাগিয়ে বের হওয়ার আগে ভাল ভাবে কোনও স্ক্রাব ব্যবহার করুন। চিনির গুঁড়ো আর ময়দা বা বেসন সামান্য জল দিয়ে মিশিয়ে লাগাতে পারেন। তাতে ফাটা চামড়া উঠে যাবে। ঠোঁট নরম হবে।

৩) স্ক্রাব করার পর ভাল করে ঠোঁট ধুয়ে শুকিয়ে নিন। তার পর তাতে লাগিয়ে ফেলুন কোনও একটি লিপ বাম। সে ভাবে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। তার পর লিপস্টিক লাগান।

৪) ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে কখনওই ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাবেন না। এ ক্ষেত্রে বেশ কোমল, আর্দ্র কোনও লিপস্টিক লাগান। তাতে ঠোঁট আরও মসৃণ দেখাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit