রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চুলের যত্নে মেহেদির তিন ব্যবহার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নিয়মিত ত্বকের যত্ন নেয়া হলেও চুলের যত্নে অনেকটা অবহেলা থেকেই যায়। প্রতি দিন শ্যাম্পু, কন্ডিশনার বা সিরাম ব্যবহার করা মানেই কিন্তু চুলের যত্ন নেওয়া নয়।

অনেকেই বুঝতে পারেন না, আসলে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় কোনটি। বিশেষজ্ঞদের মতে, চুল ভাল রাখতে সপ্তাহে এক দিন হলেও মেহেদি ব্যবহার করা উচিত। চলুন জেনে নেই চুলের যত্নে মেহেদির ব্যবহার।

১) প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে মেহেদি

বাইরের ধুলো-দূষণে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। তা ছাড়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ হয়ে পড়ে। চুল সুন্দর ও কোমল রাখতে তাই মেহেদি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদি পেস্টের সাথে ঘরোয়া বিভিন্ন উপকরণ মিশিয়ে ব্যবহারে চুলের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা থাকবে না। বরং চুল হয় উজ্জ্বল ও কোমল।

২) চুলের গোড়া শক্ত করে মেহেদি

চুল পড়ার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। চুলের প্রয়োজনীয় পুষ্টি কমে গেলে পেলে এমন সমস্যায় ভুগতে হয়। বাইরে থেকে চুল চকচকে, মসৃণ হলেও চুলের গোড়া মজবুত আছে কি না, সে দিকে নজর রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে মেহেদি কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত এক দিন মেহেদি ব্যবহারে চুলের পুষ্টি ফিরে আসবে। চুল ভেতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। চুল পড়ার পরিমাণও ধীরে ধীরে কমবে।

৩) খুশকি প্রতিরোধ করে মেহেদি

অতিরিক্ত চুল ঝরার আরও একটি কারণ হল খুশকি। চুল পড়ার সমস্যা আটকাতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। অনেক সময় ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ও কাজ করে না। দেখা যায় বর্ষা বা শীতকাল আসতেই খুশকিতে ভরে যায় মাথা। এর অন্যতম একটি সমাধান হতে পারে মেহেদি। ১৫ দিনে অন্তত দু’বার করে মেহেদির সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করা উচিত। এটি খুশকি প্রতিরোধে অনেক কার্যকরী।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit