ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (স্থানীয় সময়) তার বিরুদ্ধে রিটজ কার্লটন হোটেলের বাইরে বিক্ষোভরত একদল বিএনপি-জামায়াত সমর্থককে আলোচনার আহবান জানালে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিএনপি-জামায়াত সমর্থকদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করার পরই তারা হোটেলের বাইরে তাদের অবস্থান ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন- তারা যা বলতে চায়, এখানে এসে তাদের তা বলতে দাও।
বিক্ষোভকারীদের হোটেলে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরে প্রধানমন্ত্রীর পিএস-২ এবং সেখানকার বাংলাদেশ মিশনের আরও একজন কর্মকর্তা তাদের হোটেলে আমন্ত্রণ জানাতে যান। বাংলাদেশ-ডব্লিউবি অংশিদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছান।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/বিকাল ৫:৩৮