বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮৭ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে লালমনিরহাট হাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ মে) ভোর রাতের দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ রেলব্রীজ এলাকায় এঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ঢাকা থেকে লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ। তবে এ খবর লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায় নি । তিনি আরও জানান পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং  আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/বিকাল ৩:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit