বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট প্রজেক্ট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রড, চাপাতি, রামদা, রড কাটার যন্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার (সরকার হাটি) মো. ইমন মিয়া (৩০), কাজীপাড়ার মো. সোলেমান (২২), একই এলাকার রতন মিয়া (৩০), পশ্চিম মেড্ডার প্রেম জয় (২৩), একই এলাকার মোস্তাকিম (২০), ভাদুঘর গ্রামের মো. জাবেদ (৩০), উত্তর মৌড়াইলের ইতিহাস মিয়া (১৮), একই এলাকার আদনান ইসলাম (২৭), একই এলাকার আল-আমিন (২০), কান্দিপাড়ার পিয়াস মিয়া (৩২), একই এলাকার মুন্না (২০), গোকর্ণঘাট গ্রামের সুজন মিয়া (২০), উত্তর পৈরতলার মো. আল-আমিন (৩৮), বিরাসার গ্রামের মো. রুবেল (৩০), সদর উপজেলার সুহিলপুর গ্রামের রোমান (১৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মো. রাসেল (২৩)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুনিয়াউট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পিয়াসের বিরুদ্ধে ২০টি, ইতিহাস মিয়ার বিরুদ্ধে ১৩টি, মো. আল আমিনের বিরুদ্ধে ১০টি, সোলেমানের বিরুদ্ধে আটটি, রতন মিয়ার বিরুদ্ধে সাতটি, আল-আমিনের বিরুদ্ধে ছয়টি ও সুজন মিয়ার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে।
কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/রাত ৮:১৮