ডেস্ক নিউজ : আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই সৌদি আরবে গেলেন বিশ্বকাপজয়ী তারকা। বিষয়টিকে রহস্য হিসেবে দেখছেন ফুটবল ভক্তরা। অনেকে মনে করছেন, সৌদির কোনো ক্লাবের সঙ্গে চুক্তির কাজে হয়তো দেশটিতে গেছেন মেসি। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, দেশটির পর্যটন দূত হিসেবে এই সফরে গেছেন মেসি।
এ দিকে সৌদি আরবে যাওয়ার পরে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ বলছে, পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে গেছেন লিওনেল মেসি। এতে পিএসজির সঙ্গে মেসির সম্পর্কের অবনতির ঈঙ্গিত দিচ্ছে। এর আগে বিশ্বের বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছিল, পিএসজিতে থেকে যাবেন ফুটবলের খুদে জাদুকর। তবে এমন ঘটনার পরে সে সম্ভাবনা আর নেই বললেই চলে।
কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/বিকাল ৪:৪৮