বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

এআই তৈরি করে অনুতপ্ত জেফ্রি হিনটন, সতর্কবার্তা দিয়ে ছাড়লেন গুগল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করে এখন অনুতপ্ত এআই’র ‘গডফাদার’ হিসেবে পরিচিত ড. জেফ্রি হিনটন। এআই আরও উন্নত হলে সামনে ঘোর বিপদের আশঙ্কা রয়েছে বলছেন তিনি। আর এই অনুশোচনা থেকেই গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৭৫ বছরের হিনটন।

নিউইয়র্ক টাইমসে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

তবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বয়স ৭৫। তাই এখনই অবসরে যাওয়ার সময়।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেফ্রি হিনটন বলেন, “আমি যত দূর বলতে পারি এখন এআই চ্যাটবট আমাদের চেয়ে বেশি বুদ্ধি রাখে না। তবে এরা এমন বিপজ্জনক মাত্রায় বুদ্ধিমান হয়ে উঠেছে, যা রীতিমতো আতঙ্ক জাগানোর মতো। আমার মনে হয়, শিগগির তারা আমাদের বুদ্ধিকেও ছাড়িয়ে যাবে।“

তিনি আরো বলেন, “এখন আমরা দেখছি জিপিটি-৪ তার সাধারণ জ্ঞানের মাত্রা অনুসারে মানুষকে ছাড়িয়ে যাচ্ছে। আর তাই এ নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার অবকাশ রয়েছে। যদিও যুক্তি বিচারে চ্যাটবটগুলো এখনো খুব একটা ভালো করতে পারছে না, তবে এরই মধ্যে এগুলো সাধারণ যুক্তি বিচার শিখে ফেলেছে।“

নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে ড. হিনটন সেসব মানুষের বিষয়েও সতর্ক করেছেন, যারা কৃত্তিম বুদ্ধিমত্তাকে খারাপ কাজে ব্যবহার করতে পারেন। জেফ্রি হিনটন শঙ্কা প্রকাশ করে বলেছেন, “অসৎ উদ্দেশ্যে খারাপভাবে চ্যাটজিপিটি ব্যবহার করা হতে পারে।“

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit