বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে রুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যসমূহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে কেন অন্তর্ভুক্তি করা হবে না- তা জানতে চেয়ে সুয়োমুটো রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  মন্ত্রি পরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুদককে বিষয়টি অবজার্ভ করতে বলা হয়েছে। 

এ ছাড়া ডিজি আর্কাইভকে প্রয়োজনীয় অডিও, ভিডিও যদি থাকে তা কোর্টকে হলফ আকারে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ঠা জুন রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। 

এদিন আদালতে দুদকের পক্ষে ছিলেন এডভোকেট মো খুরশিদ আলম খান। অপরদিকে  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit