সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাই শহিদুল ইসলাম মসলা বাটা শীল দিয়ে বড় ভাই রাশিদুল ইসলামের মাথায় আঘাত করলে সে মারা যান। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম (২৬) সদর উপজেলার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির বৈদ্যুতিক মোটর বসান। রবিবার রাতে মোটরটি চুরি হলে এনিয়ে বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইয়ের মথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর দিলে ইবি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

হত্যার বিষয়ে ইবি থানার ওসি আননুর যাহিদ জানান, তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই। হত্যার পর থেকে ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit